গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা আহসানুল করিম লাছু গ্রেপ্তার

0
75
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আহসানুল করিম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকা থেকে আহসানুল করিম লাছুকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত লাছুর বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here