নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ডের(বন্দর থানাধীন)২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২ জুন) সোমবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং যারা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অত্র স্কুলের পিটিএ কমিটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা মরিয়ম খানমের সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান বাদল ও আমন্ত্রিত অতিথি হিসেবে সমাজসেবক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় অত্র স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

