সিরাজগঞ্জের চৌহালীতে ২১০ বস্তা সরকারি চাল জব্দ

0
61
ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে ২১০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাত (১ জুন) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরজাজুরিয়া গ্রামের তিনটি বাড়ি থেকে অবৈধ ভাবে মজুদকৃত চাল জব্দ করা হয়। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, চরজাজুরিয়া গ্রামের শাহজাহন সর্দার, রোস্তোম আলী এবং জাহাঙ্গীর আলম এর বাড়িতে মোট ২১০ বস্তা (প্রতি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে) চাল মজুদ আছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব বাড়িত অভিযান পরিচালনা করে চাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়।

তবে মোহাম্মদ আলী নামে একজনকে উক্ত ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
এবিষয়ে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, অসহায় দুস্থ ও গর্ববতী মহিলাদের জন্য সরকারি বরাদ্দকৃত ২১০ বস্তা চাল অবৈধ ভাবে মজুদের দায়ে মামলা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here