বেলকুচিতে এনসিপি’র উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

0
76
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পাটির উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন জাতীয় নাগরিক পার্টি’র যুগ্ম সদস্য মো: মাহিন সরকার।

বৃহস্পতিবার বিকেলে বেলকুচি সরকারী কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির নেতৃবিন্দুর সহযোগীতায় যমুনা নদীর ভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন, গুড়ো দুধ সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় মাহিন সরকার বলেন, সিরাজগঞ্জের বেলকুচি চৌহালী দুটো উপজেলাই নদী ভাঙ্গনের স্বীকার অনেক মানুষ। এদের মাঝে অনেক অসহায় পরিবার রয়েছে যারা তিন বেলা খেতে পায়না আমরা এনসিপির পক্ষ থেকে এই অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলাম। যাতে করে ঈদের দিন ভালো ভাবে খেতে পারে।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সমন্বয়ক সাইফুল ইসলাম, মুছা হাসেমী, মুসাব্বির হোসেন, মুস্তাকিম সরকার নিলয়, ইকবাল হোসেন রিপন সহ আরো অনেকে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি অসহায় পরিবারের মানুষ গুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here