জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

0
83
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোড এলাকার হরিজন পট্টিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের রেল কলোনি বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শহরের রেল কলোনি ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ এবং নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here