বগুড়ার নয়মাইলে সড়ক দুর্ঘটনায় বাবা চাঁন মিয়া (৩৫) ও ছেলে আব্দুল্লাহেক বাকি (৪) নিহত হয়েছেন। আজ শনিবার ঈদের দিন সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া(৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৪)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন৷ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
তিনি আরও জানান, নিহত দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

