শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
74
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। এসময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here