হরিরামপুরে সাংবাদিক আবেদের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

আবিদ হাসান ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ টুডের হরিরামপুর উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় সোমবার (৯ জুন) তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

0
78

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ জুন) রাত ৮ টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আবিদ হাসান ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ টুডের হরিরামপুর উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় সোমবার (৯ জুন) তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আবিদ হাসান আবেদ বলেন, রবিবার রাত ৮টার দিকে তিনি উপজেলার লেছড়াগঞ্জ বাজারে টিটুর মোবাইল সার্ভিসিং এর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু, নাজমুল, অমিত, অনিকসহ অজ্ঞাত ৩০-৪০ জন তার ওপর হামলা করে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে সহ মাথায় আঘাত পেয়েছেন। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, সাংবাদিক আবিদ হাসান লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

##সায়েম খান
০১৭৩৭২৫০৪১৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here