পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশী শক্তির ব্যবহার করা হয়। আমরা এই অভ্যূত্থান পরবর্তী এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই।

0
80

নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশী শক্তির ব্যবহার, ভোট কেন্দ্র দখল করা হয়, তাই লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশী শক্তির ব্যবহার করা হয়। আমরা এই অভ্যূত্থান পরবর্তী এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই।

তিনি সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় সারজিস বলেন, ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ং সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরো বলেন, যারা তুলনামূলক বিভিন্ন ধরনের পেশি শক্তির কথাই আর যাই বলিনা কেন রাজনৈতিক শক্তি, সাংগঠনিক শক্তি সবার না। যারা ক্ষমতার অপব্যবহারের স্বীকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত সময়ে বিগত নির্বাচনে আমরা ভোটকেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। ভোটকেন্দ্র দখল করা ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি। সে ক্ষেত্রে এই অন্তর্ভুক্ত কালীন সরকারকে কতটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না

এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দেবীগঞ্জ, সদর ও বোদা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here