৩১ দফা বাস্তবায়নে শেরপুর জেলা বিএনপি বিশাল মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (১১ জুন) বিকেলে শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ মিছিল সমাবেশের আয়োজন করা হয়।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে প্রধান অতিথি মামুন বলেন, বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগন এখন ভোট দিতে চায়। ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপির একার না, এ দাবি দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দলের। কাজেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি।
তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যেই সংস্কার রয়েছে। আমরা জুলাই শহীদদের বিচার চাই। যা চলমান প্রক্রিয়া। কাজেই নির্বাচন পেছানোর কোন কারণ নেই।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, কামরুল হাসান, সাইফুল ইসলাম, ফাহিম চৌধুরীসহ প্রমুখ।

