টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

0
109
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪মে) দুপুর ২ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাঘবাড়ি দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক শেখ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম নিক্সন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুর জব্বার, বিএনপি নেতা শামীম মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর সরদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মোল্লা, সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা শাহ আলম শেখ, জাহাঙ্গীর ঢালী, মহিউদ্দিন শেখ, মোক্তার শেখ, এডভোকেট হুমায়ুন কবির সহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here