দোয়ারাবাজার সীমান্ত থেকে ৯টি ভারতীয় গরু আটক

আজ রবিবার ভোররাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ৯ টি ভারতীয় গরু আটক করে।

0
45

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তের খাসিয়াপাড়া এলাকা থেকে ৯ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

আজ রবিবার ভোররাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ৯ টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি জানিয়েছে, আটককৃত ৯ টি গরুর আনুমানিক মূল্য ৪লাখ ৬৫ হাজার টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here