সিরিয়ার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

0
75

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে সিরিয়া তাদের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA) জানিয়েছে, সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (Syrian Civil Aviation Authority) জানিয়েছে যে, রবিবার স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ মান সময় ০৫:০০) পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

এর আগে জর্ডানও একই কারণে অনির্দিষ্টকালের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দেশগুলো।

আঞ্চলিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি হয়েছে এবং একাধিক দেশ তাদের বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here