সীমান্তে ১০ লাখ টাকার মাদক উদ্ধার

0
72
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও এ্যাম্পল সহ ১০ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১৫ জুন) ভোর রাতে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তর রেলস্টেশন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ওতঁপেতে অবস্থান নেয়।

এসময় ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে। পরে মাদক গুলো ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এসময় ফেলে যাওয়া বস্তা থেকে ৬ হাজার ৩’শ ৬০ পিচ ভারতীয় ইপিজেকশন এ্যাম্পল ও ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ৯ লাখ ৮৮ হাজার ৪’শ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here