নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জুন ২০২৫ তারিখে পালিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এ অভিযানের মূল লক্ষ্য ছিল পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও নান্দনিক একটি নারায়ণগঞ্জ গড়ে তোলা।
চাষাড়া মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশ ও বিভাজক থেকে অপসারণ করা হয় ব্যানার, ফেস্টুন ও অবাঞ্ছিত সাইনবোর্ড। এতে ১ ট্রাক পরিমাণ অপসারিত সামগ্রী সংগ্রহ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং পুলিশি সহায়তায় সফলভাবে পরিচালিত হয় অভিযান।
এ কার্যক্রম পরিচালিত হয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সরাসরি নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিক আল তাওহীদের নেতৃত্বে।
এই উদ্যোগ শুধু শহরকে পরিচ্ছন্ন রাখাই নয়, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

