সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত

0
92

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার সন্ধ্যায় এক ব্যক্তি দামেস্কের প্রফেট ইলিয়াস গ্রিক অর্থডক্স চার্চে প্রথমে গুলি ছোড়েন। ওই সময় সেখানে রোববারের প্রার্থনায় অংশ নিয়েছিলেন অনেক মানুষ। গুলি ছোড়ার কিছুক্ষণ পর নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি।

জানা গেছে, হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here