করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১

0
79

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এর আগের দিন সোমবার ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১৯ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। আর এই সব মৃত্যুর ঘটনা ঘটেছে এ মাসেই।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here