উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বেকারি কে জরিমানা

0
147

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কেক,পাউরুটি সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য তালিকা না থাকায় ‘মা জননী বেকারী’ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার।

বুধবার উপজেলার বেতকা চৌরাস্তায় ১২ টা থেকে ১:৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। টঙ্গীবাড়ী থানা পুলিশের সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ  আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here