এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন মোঃ বজলুর রহমান (সিআইপি)

0
135

২৬ জুন বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক,এম.আর. গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব বজলুর রহমান সিআইপি বলেন, ‘পরীক্ষার কেন্দ্রের অবস্থান তোমার আবাসস্থল থেকে কত দূরে, সেটি মাথায় রেখে সময়মতো বাসা থেকে বের হও। পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে রাখো। পরীক্ষার হলে শান্ত থাকা এবং সঠিক কৌশল অবলম্বন করা কাঙ্খিত ফলাফলের জন্য অত্যন্ত জরুরি।

সর্বোপরি পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা পরীক্ষার ফলাফলে বড় ভূমিকা রাখে। সকলে ভালো ফলাফল অর্জন করো, সুন্দর ও সফল হোক তোমাদের ভবিষ্যত। তোমাদের আগামী জীবন সমৃদ্ধ হোক সেই দোয়া করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here