স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

0
95

রাজধানীর ওয়ারীতে স্ত্রীর সঙ্গে অভিমান সাজ্জাদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরেসংবাদ পেয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাকবীর হোসাইন ওয়ারী রেলগেট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাদ্দাম তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

সাদ্দাম বরিশাল সদর উপজেলার চার কাউয়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ারী কেএমদাস লেন ভাড়া বাসায় থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here