বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন

0
60
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে “নাসিমা আলাউদ্দিন হাসপাতাল” এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ পোষমনে তারুণ্যের সক্রিয় অংশ গ্রহনে র‍্যালি ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে বেলকুচি উপজেলার তামাই প্রভাকর বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

উপজেলার তামাই অগ্রণী সংসদের সভাকক্ষে তামাই পরিবেশ ক্লাবের আয়োজনে ও নাসিমা আলাউদ্দিন হাসাপাতালের পৃষ্টপোষকতায় সকাল ৯টায় আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার অভিজ্ঞ চিকিৎসক ডা. দীপক কুমার সাহা চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।  সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা এ সেবা কার্যক্রম চলবে। এ ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগণের অনেকেই এখনও স্বাস্থ্যসেবা ও সচেতনতার ব্যাপারে পিছিয়ে আছেন। নানা সীমাবদ্ধতার কারণে তাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছায় না। এই বাস্তবতাকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও জনসচেতনতামূলক সভার আয়োজন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র পরিচালক মুসলিম উদ্দিন আহম্মেদ, প্রভাকর বিদ্যা নিকেতন স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, এনডিপি’র জোনাল ম্যানেজার মো: আমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সবুজ কুমার পাল, স্মাট লুন প্রকল্প সমন্বয়কারী মো: আশরাফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মজনু সরকার, সিনিয়র স্টাফ নার্স সুমি রাণী দাস প্রমূখ।

স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন গ্রামের অসচেতন মানুষকে সচেতন করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। তাই এ ধরনের ইতিবাচক উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here