মহাসচিবের সাথে শেরপুর জেলা বিএনপির সাক্ষাৎ

0
100
ফাইল ছবি

শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৯ জুন) বিএনপি মহাসচিবের ঢাকার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।

সাক্ষাৎতের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক নারী নেত্রী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শেরপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আতাহার প্রমুখ।

বিএনপি মহাসচিব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। তিনি জেলার নারীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে কাজ করে যেতে নারী নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বিশেষ তাগিদ দেন।

জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে যথাযথভাবে পালন করবো। আমাদেরকে এ দায়িত্ব দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here