বেলকুচি থানার গাছের আম পারার সময় গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

0
84
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম শাজাহান আলী (৫৪)। বিপি- ৭২৯৩০৯২৮৮১ তিনি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকালে বেলকুচি থানা বাউন্ডারির ভীতরে আম গাছে উঠে আম পারার সময় পা ফসকে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি। এরপর  প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। পরে বেলকুচি থানা পুলিশ তাকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার। কর্তব্যরত চিকিৎসক তাকে অর্থপেডিক বিভাগে ভর্তি করে নেন।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন জানান শাহজাহান বয়স্ক মানুষ নিজ ইচ্ছায় থানার আমগাছে আম পারতে উঠে পরে যায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে। তার এই দুর্ঘটনাজনিত মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here