সবুজ প্রকৃতি চাই,সুন্দর পৃথিবী চাই,পাখিদের বাসস্থান চাই। প্রতিবছর বর্ষার মৌসুমে ১০০০ বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন গত বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ করেছে।
এবারের বৃক্ষরোপণ মূলত বৃক্ষ নিধনের বিরুদ্ধে আন্দোলন যা বৃক্ষরোপণ আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা পোষণ করে। গ্রীন এন্ড ক্লিন পরিবেশ রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমাদের আয়োজন। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ আন্দোলন।
আজ বৃক্ষরোপণ আন্দোলন বাবুরাইল বটতলা থেকে জল্লারপাড় লেক পাড় পর্যন্ত।
আয়োজনে উপস্থিত ছিলেন কবি মোঃ শুক্কুর মাহামুদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর সভাপতি-ইকবাল হোসেন রোমেছ,সমাজসেবক স্বেচ্ছাসেবী ইয়াছিন আরাফাত, শিক্ষিকা ও সাংস্কৃতিক কর্মী সাদিয়া তাছলিম অদ্রী,সমাজসেবক স্বপন আহমেদ সহ আরো অনেকে।
এই আয়োজন বর্ষার পুরো তিন মাস চলমান থাকবে।

