গাজীপুরের টঙ্গীতে ছাত্রদল নেতার বহিষ্কার ও শাস্তি দাবি করে নাটকীয় মানববন্ধন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
শুক্রবার (৪ জুলাই) বিকালে গাজীপুরা বাসষ্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ সিয়ামসহ ছাত্রলীগ নেতা দ্বীন ইয়ামিন ও রিয়াদ।
মানববন্ধনে ছাত্রলীগ নেতাদের উপস্থিতির বিভিন্ন ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে জনমনে নিন্দার ঝড় উঠে। সেই সাথে সমালোচিত মানববন্ধনটি একটি পরিকল্পিত নীল নকশা তা সবার কাছে খোলাশা হয়েছে।
মানববন্ধনের আয়োজক বজলুর রহমান বলেন, আমার বাসায় হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী নিয়ে সন্ত্রাসী হামলার বিচার চাইতে মানববন্ধন করেছি। কেউ ছাত্রলীগ করে কিনা আমার জানা নেই।
ছাত্রদলনেতা মিরাজ বলেন, আমি ২০২২ সাল থেকে সুনাম ও নিষ্ঠার সাথে ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। ইতিপূর্বে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছি। এখন সম্প্রতি একটি মহল আমার সুনাম নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন পায়তারা করে আসছে।
মিরাজ আরোও বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পালিত সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদধারী সন্ত্রাসীদের নাটকিয়তার মাধ্যমে আমার সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করছি। সেই সাথে এই নাটকিয়তার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সুষ্ঠ সমাধান চাই।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

