চার বছরের মেয়েকে হত্যার পর খালে ফেলে দিলেন বাবা

0
58

কক্সবাজারের উখিয়ার মনখালীতে ‘নেশার টাকার’ জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের মেয়েকে হত্যার পর খালে ফেলে দিয়েছেন এক ব্যক্তি। ঘটনার পর আমান উল্লাহ (৩৫) নামের ওই ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম- কানিজ ফাতেমা জুতি (৪)। আর আমান উল্লাহ স্থানীয় বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে তার প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতেও তাদের ঝগড়া লাগে। এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন স্ত্রী। এ সময় ঘরে স্ত্রীকে খুঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের চার বছরের মেয়ের মাথায় হেমার দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বাবা মৃতদেহটি বাড়ির পার্শ্ববতী খালে ফেলে দেয়।

পরে খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওই সময় স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় খালে শিশুটির মরদেহ পাওয়া যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here