হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার

0
79
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা, হাসেম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা-পুলিশ। হাসেম তালুকদার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঢাকা শাহবাগ থানার একটি হত্যা মামলার আসামি হাসেম তালুকদারকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, হাসেম তালুকদার একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কালক্রমে আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here