সহকারী শিক্ষক পদপ্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

0
69
ছবি: সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা।

সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন।

আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। উত্তীর্ণ না হওয়া সেসব পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here