ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

0
84
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।ট্রাম্প যেন এই পুরষ্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন নেতানিয়াহু।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। আমি আপনার কাছে, নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্রটি মার্কিন প্রেসিডেন্ট গ্রহণ করে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে… এটি খুবই অর্থবহ। এটি একটি মহান সম্মানের।

এদিকে, নৈশভোজের আগে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করছি। এই প্রশংসা কেবল সমস্ত ইসরায়েলির নয়, বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক ভক্তের।

এরপর দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের সাথে নেতানিয়াহু এবং সারা থাকা সম্মানের। আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসাথে অসাধারণ সাফল্য পেয়েছি এবং আমি মনে করি ভবিষ্যতে এটি আরও বড় সাফল্য পাবে।

এর আগে জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here