খুলনায় যুবদল নেতাকে বাসার সামনে গুলি ও কুপিয়ে হত্যা

0
109
ছবি : সংগৃহীত

খুলনার দৌলতপুরে নিজ বাসার সামনে গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। শুক্রবার দুপুরে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা তিন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে তার দুই পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, নিহত মাহবুবের বিরুদ্ধে মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

উল্লেখ্য, মাহবুবুর রহমান মোল্লা যুবদলের সহ-সভাপতি ছিলেন। তবে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রাম দা হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্থানীয় আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে তার সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব ছিল বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here