মাদকমুক্ত সমাজ গড়তে বেলকুচিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
75
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে দৌলতপুর কলেজপাড়া একতা সমবায় সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় বিশিষ্ট সমাজসেবক হাজী মোতালেব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক হায়দার আলী, বাবুল প্রামানিক, বিপুল হোসেন প্রমুখ।

এসময় সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী বলেন, আমাদের যুব সমাজ মাদকের দিকে যেন ধাপিত না হয়, তারা যাতে ক্রিড়ার দিকে অগ্রসর হয়। খেলাধুলার মাধ্যমে তাদের নিজেদের সময়কে কাটিয়ে ভবিষ্যৎ রচনায় অগ্রসর হতে পারে। খেলাধুলার মাধ্যমে তারা আগামীর প্রজন্মকে যাতে করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখি সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এ আয়োজন।

খেলায় অংশ নেন দৌলতপুর কলেজপাড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। ৯০ মিনিটের খেলায় বিবাহিত ফুটবল একাদশকে

এক শূন্য গোলে পরাজিত করে অবিবাহিত ফুটবল একাদশ। আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শকরা খেলাটি উপভোগ করেন। এ সময় খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here