আশুলিয়ায় আগুনে পুড়েছে বসতবাড়ি, অটোরিকশার গ্যারেজ

0
64

সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বসতবাড়িসহ একটি অটোরিকসার গ্যারেজ।

ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর রাতে বিদ্যুৎ-এর শর্ট সার্কিট থেকে একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়লে সেখানে প্রায় ৫টি বসত ঘর ও গ্যারেজ পুড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here