তারেক রহমানকে নিয়ে কুৎসা: অভিযোগ রিজভীর

0
104
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার পরিবর্তে দলটি বিভাজনের পথে এগোচ্ছে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কৃষকদল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যার দায় সরকার নিজের কাঁধে না নিয়ে বিএনপি ও তারেক রহমানের ওপর চাপিয়ে দিতে চাইছে। এটি আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্রমূলক কৌশল।”

তারেক রহমানকে ‘নিপীড়ন-নির্যাতনের প্রতীক’ উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, “তাঁকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে ছিল এবং দলে যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রিজভী আরও বলেন, “নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত সরকারকে সুবিধা দিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যকে দুর্বল করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here