সাত ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন বরিশালের শিক্ষার্থীরা

0
72

বরিশালে প্রায় সাত ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থী ইফতি বলেন, মাইলস্টোন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের তথ্য নিয়ে লুকোচুরি, গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষা পরিবর্তনসহ কয়েকটি দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা এই শিক্ষা উপদেষ্টাকে আর এক মিনিটও দেখতে চাই না। সরকার বলেছে আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা আস্থা রাখতে চাই। কিন্তু দাবি যদি মেনে না নেয় তাহলে আবারও সড়কে নেমে আসবো।

আরেক শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সড়ক অবরোধ তুলে নিয়েছি। আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম। যদি দেখি দাবিসমূহ বাস্তবায়ন হচ্ছে না তাহলে আমরা আবারও রাজপথে নামবো।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। বর্তমানে নথুল্লাবাদে গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here