অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে শিগগিরই ঢাকায় আসছে ভারতীয় চিকিৎসকদল

0
214

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আজ বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন।

তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে বলে জানিয়েছে সূত্র।

এর আগে গত ২১ জুলাই ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here