রায়গঞ্জে চলাচলের রাস্তা না থাকায় ৩০ পরিবারের মানবেতর জীবন

0
109

সিরাজগঞ্জের রায়গঞ্জে চলাচলের কোন রাস্তা না থাকায় মানবেতর জীবন যাপন করছে প্রায় ৩০টি পরিবার। সরেজমিনে গিয়ে জানাযায়, রায়গঞ্জ পৌর সভার রণতিথা এলাকায় প্রায় ২৫-৩০ পরিবারের চলাচল করার মত কোন রাস্তা -ঘাট না থাকায় তারা অন্যের জমির আইল দিয়ে চলাচল করে থাকেন।

ভুক্তভোগী ওবাইদুল ইসলাম বলেন, বাড়িতে কেউ অসুস্থ হলে কোন এ্যাম্বুলেন্স তো দূরের কথা ভ্যান, সাইকেল নিয়ে আসার একটা পথ নেই। অন্যের জমির আইল দিয়ে খুব কষ্ট করে আমাদের যাতায়াত করতে হচ্ছে। আমরা যে কী মানবেতর জীবনযাপন করছি, তা আল্লাহ ছাড়া কেউ জানে না।’

আলামিন শেখ, শাহজাহান নামে অপর ভুক্তভোগীরা বলেন, ‘আমরা গরিব মানুষ, আমাদের কথা বলার জায়গা নেই। দিনমজুরের কাজ করে খাই। মানুষ মরলে লাশ নিয়ে যাওয়ার মতো জায়গা নেই। প্রতিবেশীরা যদি মাত্র ৩-৪ হাত জায়গা দেয় তাহলে আমরা খুব ভাল ভাবে যাতায়াত করতে পারবো।

রাস্তা না থাকায় অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করছে তারা। বিকল্প কোনো রাস্তা না থাকায় ৩০টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। ’

অবরুদ্ধ এসব পরিবারের সদস্যরা বলেন, ‘এখানের প্রায় সবাই খেটে খাওয়া দিনমজুর। সবাই গরিব মানুষ। প্রতিবেশীরা যদি একটু জায়গা আমাদের দেয় তাহলে আমরা ভাল ভাবে রাস্তা তৈরি করে চলাচল করতে পারব।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তমাল সরকার জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে ৩০টি পরিবার ।এমন সংবাদ জানতে পেরে আমি সরেজসিনে ঘটনাস্থল পরিদর্শন করি । সেই সাথে যাতায়াতের জন্য মাত্র ৪ হাত জায়গার জন্য পাশের দুই প্রতিবেশির সঙ্গে কথা বলি । একজন রাস্তার জন্য জায়গা দিতে রাজি হলেও অপর আরেকজন রাজি হন নাই । আমি স্থানীয় প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি যেনো ঘটনা স্থল পরিদর্শন করে একজন মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করেন।

জানতে চাইলে এ বিষয়ে রায়গঞ্জ পৌর সভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. খাদিজা খাতুনকে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেন নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here