রাজধানীতে ৩ সমাবেশ, নিরাপত্তায় মোতায়েন ১৪ হাজার পুলিশ

0
52

রাজধানী ঢাকায় এনসিপি, ছাত্রদল ও সাইমুমের তিন পৃথক সমাবেশ-অনুষ্ঠান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ।

রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি বলেছেন, তিনটি সমাবেশ ঘিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরে সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

উল্লেখ্য, আজ রোববার জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও শাহবাগে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল।অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর চারদিন ব্যাপি জুলাইয়ের বিশেষ চিত্রপ্রদর্শনী ও সংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here