মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ: সিইসি

0
70

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‍“গত নির্বাচনে যে সব প্রিজাডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই তাদের কেন্দ্র নিয়ে আসাই একটা বড় চ‍্যালেঞ্জ।”

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবল সব কিছু গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন।” তিনি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান।

সিইসি বলেন, “নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করবে।”

এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এসব বিভ্রান্ত মোকাবিলার জন্য চেষ্টা করা হচ্ছে।”

নাগরিকদের উদ্দেশ্য এ এম এম নাসির উদ্দিন বলেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব; তেমনি ইমানি দায়িত্ব। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

সভায় অন্যদের মধ্যে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ এই বিভাগের প্রত্যেকটি জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here