মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ১,গ্রেফতার ২

0
53

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরের পর ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান নিহতের খবর নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় ফয়সাল নামে একজনকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সেলিম নামের আরেকজনকে ধরা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলছেন, মাদক কারবারি পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের দ্বন্দ্বে এ সংঘাত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here