সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

0
71

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাতেই ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

তিশা লিখেছেন, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিক এ কথা জানান তিনি।

ডা. মো. আবু জাফর বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে।

এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here