টাঙ্গাইলে ঠিকাদারের ওপর হামলা, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার

0
80

টাঙ্গাইলে ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলাম এর ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জ্বল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করার অভিযোগও রয়েছে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here