হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

0
55

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এর প্রতি সমর্থন জানাতে গিয়ে ‘কোটা’ শব্দ ব্যবহার করেছেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের দাবি ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন। সংগঠনটির দাবি, এসব বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং বিভ্রান্তিকর।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, উপ-সহকারী প্রকৌশলী পদ দশম গ্রেডে একটি বিশেষায়িত পদ, এটি কোনো কোটা নয়। এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চান, তবে দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here