মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক

0
66

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/এমপি থেকে প্রায় ২০০ গজ ভেতরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের একটি কলাবাগানে নিয়মিত টহল চালায় বিজিবি। এ সময় নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে টহল দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here