চট্টগ্রামে জমি নিয়ে মারামারি, ধারালো অস্ত্রের আঘাতেএকজন মুমূর্ষু

0
55

চট্টগ্রামের সাতকানিয়া জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৬ আগস্ট) উপজেলার এওচিয়া ইউনিয়নের সুয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নুরুল কবির (৩৫), জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) ও মমতাজ বেগম (৫৫)। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নুরুল কবির। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এওচিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার ছেলেরা একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এ সময় কবিরদের ব্যবহৃত টয়লেট ভেঙে সেখানে নির্মাণসামগ্রী রাখেন তারা। এ ঘটনায় নুরুল কবির ৩১ আগস্ট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করে।

শনিবার বিকেলে পুনরায় দেয়াল নির্মাণের সময় নুরুল কবিরদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্য সদস্যরাও আহত হন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।