ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গেলেন মাওলানা হাসানাত আমিনী

0
42

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢামেকে যান এবং নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শয্যাপাশে কিছু সময় কাটিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

হাসানাত আমিনীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন—

  • এ এম জহিরুল ইসলাম

  • গণঅধিকার পরিষদের সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন আরাবী

  • ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল আমীন

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।