গোয়ালন্দে হামলার ৬ দিন পর থানার ওসিকে বদলি

0
32

গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় হামলার ছয় দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপারের স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে সংযুক্ত করা হয়।

একই আদেশে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবেই গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে এবং বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি করা হয়েছে।