বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি ঘোষণা করেছে বিসিবি

0
82

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী অক্টোবরের মাঝামাঝি ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে।

প্রথমে শোনা গিয়েছিল, আসন্ন সিরিজ তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ পর্যন্ত দুই ফরম্যাটের সব ম্যাচ আয়োজন করা হবে মিরপুর ও চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজ (মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম):

  • ১ম ওয়ানডে: ১৮ অক্টোবর
  • ২য় ওয়ানডে: ২০ অক্টোবর
  • ৩য় ওয়ানডে: ২৩ অক্টোবর
  • টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম):
  • ১ম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
  • ২য় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
  • ৩য় টি-টোয়েন্টি: ১ নভেম্বর

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জন্য সিরিজটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের শেষ পূর্ণাঙ্গ প্রস্তুতির সুযোগ। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সংস্করণের এ মেগা টুর্নামেন্ট, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল টাইগাররা। ২০১২ সালে আয়ারল্যান্ডের পর এটি ছিল বিদেশে বাংলাদেশের প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে একই সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।