সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0
35

ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের আইন-শৃঙ্খলা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ প্রশংসনীয়।

এসময় উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোতেও মতবিনিময় করেন।