এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবু ধাবিতে শুরু হবে।
শ্রীলঙ্কা জিতলে লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের থাকবে ৪ এবং আফগানিস্তান বিদায় নেবে ২ পয়েন্টে।
অন্যদিকে আফগানিস্তান জিতলে তিন দলের পয়েন্টই হবে সমান ৪। তখন রান রেটে এগিয়ে থেকে সুপার ফোর নিশ্চিত করবে আফগানিস্তান। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। বাংলাদেশের জন্য সমীকরণ বলছে, আফগানিস্তান জিতলেও শ্রীলঙ্কাকে অন্তত ৭০ রানের ব্যবধানে এবং ৫০ বল হাতে রেখে হারাতে হবে, তাহলেই বাংলাদেশ এগোতে পারবে।
যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ।
আফগান অধিনায়ক রশিদ খান জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে তারা বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছেন। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেছেন, তারা স্বাভাবিক খেলাই খেলবেন এবং লক্ষ্য থাকবে জয়।
টি-টোয়েন্টিতে দুই দল এতদিন ৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫ বার জিতেছে শ্রীলঙ্কা, ৩ বার আফগানিস্তান।

