ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা

0
39

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মিরসরাইয়ে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ছোটকমলদহ বাজারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও দুই পৌরসভা বিএনপি এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মো. নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, সিনিয়র যুগ্মআহ্বায়ক সালাউদ্দীন সেলিম চেয়ারম্যান, যুগ্মআহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান ও জসিম উদ্দিন, সদস্য পারভেজ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দীন লিটন, সদস্য সচিব জসিম কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার এবং সদস্য সচিব কামরুল হাসান লিটন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে মিরসরাই বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। তারা উল্লেখ করেন, স্থানীয় নেতৃত্বে নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, শাহীদুল ইসলাম চৌধুরী ও আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সভায় নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মিরসরাই উপজেলার বিএনপির হেভিওয়েট নেতা হিসেবে আলোচনায় রয়েছেন নুরুল আমিন এবং শাহীদুল ইসলাম চৌধুরী।